৪ সেপ্টেম্বর ২০১৭ - ২০:০৫
ইরানি হাজীরা আমাদের দ্বীনি ভাই : মক্কার আমির

মক্কার আমির বলেছেন, ইরানিরা আমাদের দ্বীনি ভাই, পবিত্র এ ভূখণ্ডে ইরানি হাজীদেরকে স্বাগত জানাই।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মক্কা শহরের আমির ‘প্রিন্স খালিদ ফয়সাল’ এক সাংবাদিক সম্মেলনে ইরানি হাজীদেরকে ‘দ্বীনি ভাই’ বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন: ইরানি হাজীরা আমাদের ভাই। পবিত্র এ ভূখণ্ডে তাদেরকে স্বাগত জানাই। তাদেরকে আপ্যায়ন করতে পেরে আমরা আনন্দিত।

ইরানি হাজীরা সুষ্ঠুভাবে কোনরূপ সমস্যা ছাড়াই হজ্জের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন এবং সুখ স্মৃতি নিয়ে সৌদি আরব ত্যাগ করবেন বলে আমরা আশাবাদী।

আমরা ইরানিদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি, আশা করি তারাও আমাদেরকে কথা স্মরণে রাখবেন।#